insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

আমাদের সেবাসমূহ

 

বাংলাদেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বীমা খাত। এই সম্ভাবনাময় খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ, পেশাদার ও যোগ্য মানবসম্পদ। Insurance Jobs BD বীমা শিল্পের এই প্রয়োজনকে সামনে রেখে পেশাগত মান উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং কর্পোরেট ব্র্যান্ডিং-এ কার্যকর ভূমিকা রেখে চলেছে।

Insurance Jobs BD একটি বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বীমা কোম্পানি ও বীমা পেশাজীবীদের মধ্যে একটি নির্ভরযোগ্য ও কার্যকর সংযোগস্থল তৈরি করেছে। আমাদের সমন্বিত সেবাসমূহ বীমা কোম্পানিগুলোকে সময়, ব্যয় ও জনবল ব্যবস্থাপনায় সর্বোচ্চ দক্ষতা অর্জনে সহায়তা করে।

 

Insurance Jobs BD-এর কর্পোরেট সেবাসমূহ:

 

  • পোর্টালের হোমপেইজে বীমা কোম্পানির বিজ্ঞাপন নিয়মিত ও পরিকল্পিতভাবে প্রচার, যা ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি করে।

  • কোম্পানির সকল নিয়োগ বিজ্ঞপ্তি (Job Circular) একক প্ল্যাটফর্মে প্রকাশ ও প্রচার।

  • প্রতিটি জব পোস্টে কোম্পানির প্রোফাইল, কার্যক্রম ও ব্র্যান্ড তথ্য উপস্থাপন।

  • গুরুত্বপূর্ণ ও জরুরি নিয়োগের জন্য “Hot Job” প্রোমোশন সার্ভিস, যাতে দ্রুত উপযুক্ত প্রার্থী পাওয়া যায়।

  • ট্রেইনিং ও ক্যারিয়ার–ভিত্তিক ভিডিও কনটেন্টে কোম্পানির বিজ্ঞাপন প্রচার, যা নিয়োগ ব্র্যান্ডিংকে শক্তিশালী করে।

  • ফেসবুকে প্রমোশনাল ভিডিও ক্লিপ ও ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা।

  • রিক্রুটমেন্ট ক্যাম্পেইন ও চাকরি মেলার আয়োজন, যেখানে সরাসরি যোগ্য প্রার্থীদের সাথে সংযোগ স্থাপন করা যায়।

  • পোর্টালে প্রকাশিত জব পোস্ট LinkedIn ও Facebook–এ টার্গেটেড প্রচার, ফলে কর্পোরেট ও পেশাদার প্রার্থীদের কাছে পৌঁছানো সহজ হয়।

  • Instagram ও WhatsApp-এর মাধ্যমে জব পোস্ট প্রচার, যা তরুণ ও উদীয়মান প্রার্থীদের কাছে কার্যকর।

  • সাক্ষাৎকার ও ফিচারের মাধ্যমে কোম্পানির পেশাগত মান, কর্পোরেট সংস্কৃতি ও উন্নয়নমূলক কার্যক্রম প্রচার।

 

কর্পোরেট সুবিধাসমূহ:

 

Insurance Jobs BD–এর সেবা গ্রহণের মাধ্যমে বীমা কোম্পানিগুলো-

  • দক্ষ ও পেশাদার জনবল নিয়োগে সময় ও ব্যয় সাশ্রয় করতে পারে।

  • নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে পারে।

  • একই সঙ্গে কোম্পানির কর্পোরেট ব্র্যান্ডিং ও ইমেজ শক্তিশালী করতে পারে।