insurancejobsbd@gmail.com বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

আমাদের সম্পর্কে

 

Insurance Jobs BD হলো বীমা বিষয়ক বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশেষায়িত ক্যারিয়ার ম্যানেজমেন্ট পোর্টাল। বীমা খাতে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য এটি নিয়মিতভাবে নির্ভরযোগ্য ও হালনাগাদ চাকরির তথ্য সরবরাহ করে আসছে। এই পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বীমা খাতের ক্যারিয়ার সম্পর্কে আপডেট থাকতে পারেন এবং পরিকল্পিত ও স্মার্ট উপায়ে চাকরির সুযোগ খুঁজে নিতে পারেন।

একইসঙ্গে, বীমা খাতের নিয়োগকর্তারা Insurance Jobs BD পোর্টালের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন স্তরে দক্ষ, যোগ্য ও পেশাদার জনবল নিয়োগের সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি বীমা কোম্পানি ও বীমা পেশাজীবীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

বাংলাদেশের এই সম্ভাবনাময় বীমা খাতে পেশাগত মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে Insurance Jobs BD নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে পোর্টালটি নিয়মিতভাবে বীমা বিষয়ক প্রশিক্ষণমূলক কনটেন্ট, গবেষণাধর্মী নিবন্ধ ও ক্যারিয়ার সহায়ক লেখা প্রকাশ করে আসছে। পাশাপাশি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বীমা বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং খাতটির উন্নয়নে সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রচার করা হচ্ছে।

এই উদ্যোগে অংশগ্রহণ করছেন বীমা পেশায় উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তিবর্গ, খ্যাতনামা বীমা ব্যক্তিত্ব, অভিজ্ঞ প্রশিক্ষক এবং দেশের বিভিন্ন বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত পেশাজীবীরা।

Insurance Jobs BD বীমা কোম্পানিগুলোর ব্যবসায়িক উন্নয়ন এবং ইতিবাচক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ ও পেশাদার জনবল নিয়োগের প্রচার-প্রচারণা এবং আরও কার্যকরভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় সহযোগিতা করে আসছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে। একইসঙ্গে, এই প্ল্যাটফর্মটি বীমা কোম্পানিগুলোর ব্র্যান্ডিং ও কর্পোরেট ইমেজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।