প্রকাশিত:
১০ মার্চ ২০২৬, ০৪:১৪
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ১৩তম গ্রেডভুক্ত কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডভুক্ত ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইডিআরএ জানায়, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় কম্পিউটার অপারেটর পদে ৪ জন এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১১ মার্চ ২০২৬, বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষাগুলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়, ৩৭/এ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০-এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হবে।
আইডিআরএ জানিয়েছে, মৌখিক পরীক্ষার শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে।
এমএসএস
মন্তব্য করুন: