insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ


প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৬:১৭

রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। তবে এর আগেই সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করলেন।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর