প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৯ম গ্রেডভুক্ত সহকারী পরিচালক এবং ১১তম গ্রেডভুক্ত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সহকারী পরিচালক পদে ২৩ জন এবং কর্মকর্তা পদে ৪ জন পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও বাছাই কমিটির (৬ষ্ঠ-১১তম গ্রেড) আহবায়ক মো. ফজলুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গত ৭ ফেব্রুয়ারি সহকারী পরিচালক ও কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইডিআরএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান টেলিটকের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সহকারী পরিচালক পদে উত্তীর্ণ রোল নম্বরসমূহ: ১০০০৫৮, ১০০০৬১, ১০০০৮৪, ১০০০৮৯, ১০০০৮৫, ১০০০৮৭, ১০০০৮৬, ১০০০৮৮, ১০০০৯৬, ১০০০৯৮, ১০০০৮২, ১০০০৮৩, ১০০০৮০, ১০০০৯২, ১০০০৯৫, ১০০০৯৪, ১০০০৯৩, ১০০০৯৭, ১০০০৯৯, ১০০১০৫, ১০০১০১, ১০০১০০, ১০০১০২।
কর্মকর্তা পদে উত্তীর্ণ রোল নম্বরসমূহ: ১৪০০৫০, ১৪০০৫১, ১৪০০৫৪, ১৪০০৫৬।
এমএসএস
মন্তব্য করুন: