insurancejobsbd@gmail.com শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

ন্যাশনাল লাইফের ৬ষ্ঠ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন


প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০

৬ষ্ঠ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওযার্ড-২০২৫ অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বীমা খাতে অসামান্য অবদান রাখায় আইসিসি ন্যাশনাল লাইফকে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি প্রদান করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাংককে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসিএ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
দেশের জীবন বীমা খাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৬ষ্ঠ বারের মত এই অ্যাওয়ার্ড লাভ করে।

এমএসএস

সম্পর্কিত খবর