insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

লাইফ বীমা খাতের সেরা ৬ কোম্পানির তালিকায় যারা...


প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০২:১৮

বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে লাইফ ও নন-লাইফ খাতের মোট ১৩টি বীমা কোম্পানিকে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে নন-লাইফ খাতে ৭টি এবং লাইফ খাতে ৬টি কোম্পানি পুরস্কার পাচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত লাইফ বীমা খাতের ৬ কোম্পানির মধ্যে-

প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ স্থানে জীবন বীমা কর্পোরেশন এবং পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ বলছে, এই পুরস্কারের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে সুশাসন ও গ্রাহকসেবায় উন্নতির গতি বাড়বে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং বীমা খাতকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএস

সম্পর্কিত খবর