প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
নন-লাইফ বীমা খাতের হিসাবরক্ষণ, আর্থিক বিবরণী প্রস্তুত ও নিয়ন্ত্রক পরিপালন বিষয়ে আগামী শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এক অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টস, স্টেটমেন্টস অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি পরিচালনা করবেন প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি'র মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ, এফসিএ।
কর্মশালায় নন-লাইফ বীমা কোম্পানির হিসাব ও অর্থায়ন, অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।
প্রশিক্ষণে মূলত হিসাবরক্ষণের নীতি ও পদ্ধতি, অবচয় হিসাব, ব্যাংক হিসাব সমন্বয়, সাধারণ বীমার হিসাবরক্ষণ, আর্থিক বিবরণী প্রস্তুত ও উপস্থাপন, বার্ষিক প্রতিবেদন এবং বিধিবদ্ধ নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি বিষয়ভিত্তিক ব্যবহারিক উদাহরণ, কেস স্টাডি ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে।
এমএসএস