insurancejobsbd@gmail.com বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান


প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:২৬

জাপানের রাজধানী টোকিওতে সফলভাবে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক বীমা সেমিনার ‘ওলআইএস অটাম সেমিনার ২০২৬’। বিশ্বখ্যাত ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের (ওএলআইএস) সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এই মর্যাদাপূর্ণ সেমিনারে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

এশিয়ার ১০টি দেশের বাছাইকৃত ২৫ জন অভিজ্ঞ বীমা কর্মকর্তার অংশগ্রহণে এ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে এস এম নুরুজ্জামান জানান, বৈশ্বিক বীমাশিল্পের আধুনিকায়ন, উদ্ভাবনী পলিসি এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনার সুযোগ তৈরি হয়েছে এই সেমিনারে।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে এস এম নুরুজ্জামান বলেন, “বিশ্বের অভিজ্ঞ বীমা পেশাজীবীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় ছিল অত্যন্ত ফলপ্রসূ। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা ও আধুনিক ধারণাগুলো দেশের বীমা খাতের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং গ্রাহকসেবা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এস এম নুরুজ্জামান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বীমা খাতের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক এ সেমিনার সফলভাবে সম্পন্ন করায় এবং বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় এস এম নুরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবারসহ দেশের বীমা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরা।

এমএসএস

সম্পর্কিত খবর