insurancejobsbd@gmail.com রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন আইডিআরএ’র আরেক সদস্য আবু বকর সিদ্দিক


প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর এই পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ৩ ডিসেম্বর মোহাম্মদ আবু বকর সিদ্দিক আইডিআরএ’র সদস্য (নন-লাইফ) হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এই পদে যোগ দেওয়ার আগে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আগে প্রতিষ্ঠানটির সদস্য (প্রশাসন) ফজলুল হক এবং সদস্য (আইন) তানজিনা ইসলামও নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।

এমএসএস

সম্পর্কিত খবর