insurancejobsbd@gmail.com বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিপ্লোমায় ভর্তির পুনর্বিজ্ঞপ্তি


প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

দেশের বীমা শিল্পে দক্ষ ও আন্তর্জাতিক মানের পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে ‘ডিপ্লোমা ইন একচ্যুয়ারিয়াল সায়েন্স (ডিএএস)’ কোর্সের ২০২৬ শিক্ষাবর্ষের ৩য় ব্যাচে ভর্তির পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) ।

এক বছর মেয়াদি বিশেষায়িত এই পেশাগত কোর্সে মোট আসন সংখ্যা ৪০টিবীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্দেশনা অনুযায়ী অ্যাকচুয়ারিয়াল বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা বীমা কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন

এই কোর্সে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সিএসই বা ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখায় স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেনএ ক্ষেত্রে প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে

পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রিধারী এবং ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত স্নাতক উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন; তবে এইচএসসি পর্যায়ে গণিতসহ ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

কোর্সটি সার্বিক তত্ত্বাবধান করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও প্রখ্যাত অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন

কর্মজীবী ও নিয়মিত শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতি সপ্তাহে দুই দিন (ছুটির দিন ও অপরাহ্ণে) ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছেএ ছাড়া কোর্সের কৃতী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ (IFoA) কিংবা যুক্তরাষ্ট্রের সোসাইটি অব অ্যাকচুয়ারিজ (SOA) এর মতো আন্তর্জাতিক পেশাদার প্রতিষ্ঠানে নিবন্ধন ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে

আগ্রহী প্রার্থীদের বিআইএ’র অফিশিয়াল ওয়েবসাইট (www.bia.gov.bd অথবা webportal.bia.gov.bd) থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবেআবেদন ফি বাবদ ১ হাজার টাকার মানি রিসিট ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ পূরণকৃত আবেদনপত্র আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২) কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে

আবেদনপত্র বাছাই ও শিক্ষার্থী চূড়ান্তকরণের সম্ভাব্য তারিখ ১১ অক্টোবর ২০২৬বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩২০-৩৯১৪৭০ অথবা ০১৭২২-৮১৭৯১২ নম্বরে

 

এমএসএস

সম্পর্কিত খবর