প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৬, ০৪:০৭
CXO কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
CXO হলো Chief X Officer-এর সংক্ষিপ্ত রূপ।এখানে X যেকোনো পদবির প্রথম অক্ষরকে নির্দেশ করে।CXO একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের নির্বাহী (C-suite executives) কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি সমষ্টিগত পরিভাষা।
যেমন:
CEO – Chief Executive Officer (প্রধান নির্বাহী কর্মকর্তা)
COO – Chief Operating Officer (প্রধান পরিচালন কর্মকর্তা)
CFO – Chief Financial Officer (প্রধান আর্থিক কর্মকর্তা)
CTO – Chief Technology Officer (প্রধান প্রযুক্তি কর্মকর্তা)
CHRO – Chief Human Resources Officer (প্রধান মানবসম্পদ কর্মকর্তা)
HR ম্যানেজারের জন্য CXO লেভেলের গুরুত্ব
একজন দক্ষ HR ম্যানেজারের সিএক্সও লেভেলের লোকদের সাথে বসে কৌশল নির্ধারণ করার ক্ষমতা ও যোগ্যতা থাকা জরুরি।
এর মানে হলো, তাকে শুধু নিজের বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের সাথে বসে ব্যবসায়িক লক্ষ্য, সম্প্রসারণ পরিকল্পনা, খরচ নিয়ন্ত্রণ, এবং মানবসম্পদ সংক্রান্ত বড় সিদ্ধান্তগুলোতে সরাসরি অংশ নিতে হয়।
তাকে একজন কৌশলগত অংশীদার (Strategic Business Partner) হিসেবে কাজ করতে হয়, যেখানে তার মতামত সিইও বা সিএফও’র মতই ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
পিচ ডেক (Pitch Deck): পেশাদার উপস্থাপনার হাতিয়ার
Pitch Deck হলো একটি সংক্ষিপ্ত, প্রভাবশালী উপস্থাপনা (সাধারণত Power Point, Keynote বা PDF ফরম্যাটে) যা একটি নির্দিষ্ট প্রস্তাবনা, প্রকল্প বা উদ্যোগকে দ্রুত, সংক্ষেপে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য তৈরি করা হয়।
এটি সাধারণত ১০-২০টি স্লাইডের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এর মূল উদ্দেশ্য হলো:
> বিনিয়োগকারীদের(Investors) কাছে কোম্পানি বা আইডিয়া উপস্থাপন করে বিনিয়োগ আকর্ষণ করা।
> সিনিয়র ম্যানেজমেন্টের কাছে একটি নতুন প্রকল্প বা বাজেট প্রস্তাব পাস করানো।
> ক্লায়েন্ট বা অংশীদারদের কাছে একটি কৌশলগত উদ্যোগের রূপরেখা তুলে ধরা।
HR ম্যানেজারের কেন পিচ ডেক দক্ষতা প্রয়োজন?
HR ম্যানেজারের জন্য স্টোরিটেলিং ও কমিউনিকেশন দক্ষতার অংশ হিসেবে পিচ ডেক- এ উপস্থাপনের ক্ষমতা থাকা জরুরি।
একজন HR ম্যানেজারকে প্রায়ই সিনিয়র ম্যানেজমেন্টের কাছে নিম্নলিখিত বিষয়ে উপস্থাপনা (পিচ) দিতে হয়:
> বার্ষিক প্রশিক্ষণ ও উন্নয়ন বাজেট (L&D Budget) পাস করানোর জন্য।
> কর্মী অস্থিরতা (Attrition) কমানোর জন্য একটি নতুন রিটেনশন পলিসি প্রস্তাব করার জন্য।
> নতুন এইচআর সফটওয়্যার (HRIS) বা ডিজিটাল টুল বাস্তবায়নের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে (Business Case) প্রমাণ উপস্থাপনের জন্য।
> নিয়োগ সংক্রান্ত বড় উদ্যোগ বা এমপ্লয়ার ব্র্যান্ডিং ক্যাম্পেইনের জন্য বিনিয়োগের যুক্তি দেখানোর জন্য।
মনে রাখতে হবে- একটি সফল পিচ ডেক- এ শুধু তথ্য থাকে না; এটি একটি গল্পের (story) আকারে সাজানো হয়, যেখানে সমস্যা (pin point), সমাধান (solution), প্রত্যাশিত ফলাফল (expected result) এবং জরুরি প্রয়োজন (urgency) স্পষ্টভাবে তুলে ধরা হয়।
লেখক: ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল
এমএসএস
মন্তব্য করুন: