প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭
ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল: একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো এর কর্মীবাহিনী। একজন দক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজার এই চালিকাশক্তিকে পরিচালনা, উন্নয়ন এবং ধরে রাখার মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে । দক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজার হওয়ার জন্য থিওরি, প্র্যাকটিস এবং কন্টিনিউয়াস লার্নিং-এর যুগোপযোগী সমন্বয় ঘটাতে হয়। যেভাবে এই সমন্বয় ঘটাতে হবে তা নিয়ে আলোকপাত করা হলো
১। মূল ভিত্তি- শিক্ষাগত যোগ্যতা (Educational Foundation)
সাধারণত স্নাতক (ব্যবস্থাপনা/সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান) এবং বিশেষ করে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (MBA) অথবা শ্রম ও জনপ্রশাসনে স্নাতকোত্তর (Masters in HRM) ডিগ্রি অত্যন্ত কার্যকর। এই ডিগ্রী গুলোর মাধ্যমে ব্যবসায়িক বোধ, আচরণগত মনোবিজ্ঞান এবং শ্রম আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা যায়।
২। প্রফেশনাল সার্টিফিকেশন (Professional Certifications)
একাডেমিক ডিগ্রির পাশাপাশি এই আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন দক্ষতাকে আরো কার্যকরী করে তোলে। এই সার্টিফিকেশন গুলো হলো:
> PHR/SPHR (Professional in Human Resources)– USA ভিত্তিক
> CIPD (Chartered Institute of Personnel and Development)– UK ভিত্তিক
> SHRM-CP/SCP (Society for Human Resource Management)– বৈশ্বিক মান সম্পন্ন
> HR Analytics বা People Analyticsসম্পর্কিত কোর্স (Coursera, edX বা বিশেষায়িত ইনস্টিটিউট থেকে)
৩। প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন (Skill Development):
শুধু ডিগ্রিই যথেষ্ট নয়; বাস্তব দক্ষতা অর্জন করাটাও একজন হিউম্যান রিসোর্স ম্যানেজারের পক্ষে খুবই জরুরী:
> বিজনেস অ্যাকুমেন (Business Acumen):Human Resource ব্যবসার খরচ ও লাভের সাথে সরাসরি যুক্ত। হিসাববিজ্ঞান, মার্কেটিং, অপারেশনস কীভাবে কাজ করে তা ম্যানেজারকে বুঝতে/জানতে হবে।
> ডেটা অ্যানালিটিক্স (Data Analytics): এখন Human Resource সিদ্ধান্ত (প্রমোশন, রিক্রুটমেন্ট, অ্যাট্রিশন) ডেটা-নির্ভর। এর জন্য এক্সেল, SPSS, অথবা HRIS (Human Resource Information System) সফটওয়্যার সম্পর্কিত দক্ষতা প্রয়োজন।
> ডিজিটাল এইচআর টুলস (Digital HR Tools):SAP Success Factors, Oracle HCM, Workday, বা দেশীয় HR সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
> ইমোশনাল ইন্টেলিজেন্স (Emotional Intelligence):HR ম্যানেজারকে সংবেদনশীল দ্বন্দ্ব নিরসন, আলোচনা এবং কর্মীদের মানসিক জটিলতা বোঝার জন্য উচ্চ মাত্রার EQ সম্পন্ন হতে হয়।
৪। হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স (Hands-on Experience)
ক্যারিয়ারের শুরুতে জেনারেলিস্ট রোল (যেখানে রিক্রুটমেন্ট, পে-রোল, কমপ্লায়েন্স সবকিছু হাতে-কলমে শেখা যায় অথবা স্পেসিফিক রোল (যেমন ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট) থেকে শুরু করে ধীরে ধীরে কৌশলগত ভূমিকায় উঠতে হয়। তাহলেই বৈশ্বিক মানের এইচ আর ম্যানেজারের সফলতা।
৫। নেটওয়ার্কিং ও মেন্টরশিপ (Networking & Mentorship)
বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (BSHRM) বা অন্যান্য পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত থেকে অভিজ্ঞ সিনিয়র HR পেশাদারদের মেন্টরশিপ নেয়া শেখার গতিকে ত্বরান্বিত করা যায়।
বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে শ্রম আইনের কঠোর প্রয়োগ এবং কর্পোরেট গভর্নেন্স ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেখানে একজন দক্ষ এইচআর ম্যানেজার প্রতিষ্ঠানের আইনি সুরক্ষা, সাংস্কৃতিক রূপান্তর এবং প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করে থাকেন। মানুষ ও প্রযুক্তির গতিশীলতা চলমান প্রক্রিয়াকে ধরে রাখতে হলে একজন এইচআর পেশাদারকে অবশ্যই আজীবন শিক্ষার্থী (lifelong learner) থাকতে হবে।
পরিশেষে বলা যায়, বর্তমান যুগে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নির্ভর করে মানুষের মনস্তত্ত্ব এবং ব্যবসায়িক লক্ষ্যের সঠিক সমন্বয়ের ওপর, যা কেবল একজন দূরদর্শী এইচআর ম্যানেজারের পক্ষেই নিশ্চিত করা সম্ভব।
এমএসএস
মন্তব্য করুন: